কক্সবাজারের টেকনাফ ও চকরিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক প্রতিবন্ধী শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এবং সোমবার রাতে এই দুর্ঘটনাগুলো ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় এক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। শীলখালীর বাসিন্দা মোক্তার আহমেদ মোটরসাইকেল চালিয়ে টেকনাফের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এক শিশুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার শফিউর রহমান (৩০), বাহারছড়া উত্তর শীলখালীর মোক্তার আহমেদ (৪০) এবং রাজারছড়া এলাকার বাসিন্দা প্রতিবন্ধী কিশোর রহিম উল্লাহ (১৩)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় তারা প্রাণ হারান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, চকরিয়া উপজেলায় সোমবার দিবাগত রাতে অপর এক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ এলাকার মিজানুর রহমান (৩২) এবং চান্দগাঁও এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. ইউসুফ (৩৫)।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









