সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সুনামগঞ্জে আবারও বজ্রপাতে নিহত ৩

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পিএম

আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পিএম

সুনামগঞ্জে আবারও বজ্রপাতে নিহত ৩

গত কয়েকদিনের বজ্রপাতে নিহতদের পরিবারে শোক কাটতে না কাটতেই আবারও বজ্রপাতে সুনামগঞ্জ সদর উপজেলায় তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওরে ধান কাটতে গিয়ে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৩৮), গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের জমির হোসেন (৪০) এবং অপর এক অজ্ঞাত পরিচয় কৃষক।

স্থানীয়রা জানান, জমির উদ্দিন বিকেলে দেখার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আহত হন। তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে জমির হোসেন বাড়ি থেকে হাওরের দিকে যাওয়ার পথে বজ্রপাতে আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়। এছাড়া একই এলাকায় ধান কাটতে গিয়ে আরেক কৃষক বজ্রপাতে আহত হলে হাসপাতালে নেওয়ার পর তাকেও মৃত ঘোষণা করা হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেলেও একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ নিশ্চিত করে জানান, হাসপাতাল সূত্রে জানতে পেরেছি বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.