সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মায়ের সঙ্গে মাদ্রাসায় যাওয়াই হলো শেষ যাওয়া

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

মায়ের সঙ্গে মাদ্রাসায় যাওয়াই হলো শেষ যাওয়া

কুষ্টিয়ার খোকসায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ইছান আব্দুল্লাহ (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার খোকসা-শোমসপুর সড়কের রাজিনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চোখের সামনে সন্তানের এমন মৃত্যুতে নির্বাক হয়ে পড়েছেন মা। নিহত ইছান আব্দুল্লাহ উপজেলার শোমসপুর ইউনিয়নের বরইচারা গ্রামের রাজিব হাসানের ছেলে।

সে রাজিনাথপুর এলাকার তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রথম সাময়িক শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালেও ইছান তার মায়ের হাত ধরে মাদ্রাসায় যাচ্ছিল। তারা ভ্যানযোগে রাজিনাথপুর এলাকায় মাদ্রাসার সামনে পৌঁছান। ভ্যান থেকে নামার পর ইছান দৌড়ে রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। ভ্যানের নিচে চাপা পড়ে শিশুটি গুরুতর জখম হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল চত্বরে নিহত শিশুর স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গ্রামীণ সড়কগুলোতে ব্যাটারিচালিত ভ্যানের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে স্কুল-মাদ্রাসার সামনে যান চলাচলের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ না থাকায় কোমলমতি শিশুরা সবসময় ঝুঁকিতে থাকে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন,‘‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ বর্তমানে পরিবারের কাছে রয়েছে। তবে এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’’

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর ঘাতক ভ্যানটি আটক করা সম্ভব হয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কু/কু/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.