ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘীরে সোমবার থেকে আগামী বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত অর্থাৎ তিনদিন ধরে বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বানিজ্য ও পাসপোর্ট যাত্রী সীমিত করা হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলা শহর হতে ভারত গমনের উদ্দেশ্য বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশানে আগত মেডিকেল ও বিজনেস ভিসার পাসপোর্ট যাত্রীরা বিপাকে পড়েছেন।
কেবল মাত্র মুমূর্ষু (ক্যানসার ও কিডনী রোগে আক্রন্ত) রোগী মেডিকেল ভিসায় বাংলাদেশ ও ভারতীয় ইমিগ্রেশানের কার্যাদী শেষ করে ভারতে প্রবেশ করতে পারছে। কোন রুপ পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশ ইমিগ্রেশান ভারত গমন ইচ্ছুক পাসপোর্ট যাত্রীদের রিসিভ না করায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থসহ বিড়ম্বনা পোহাতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পাসপোর্ট যাত্রীরা। অনুরুপ ভাবে দুদেশের মধ্যে কেবলই পচনশীল দ্রব্যের (মাছ,ফল) আমদানি-রপ্তানি বানিজ্য সচল থাকবে। বেনাপোল ইমিগ্রেশান সূত্র জানায়,ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভাকে নিরাপদ করতে বিধি নিষেধ আরোপের মাধ্যমে বেনাপোল ও প্রেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বানিজ্য ও পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করেছে ভারত সরকার।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন,ভারত সরকারের পক্ষ হতে এখনো অফিসিয়ালি কোন চিঠি না পেলেও সোমবার বাংলাদেশে কোন আমদানি পণ্য ঢোকেনি এবং রপ্তানিও হয়নি। পশ্চিমবঙ্গের জেলা মেজিস্ট্রেট কর্তৃক আমদানি ও রপ্তানি বানিজ্যে বিধি নিষেধ আরোপের কথা শুনেছি যা ২৯ এপ্রিল সন্ধ্যা ৬.৩০মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।
পাসপোর্ট যাত্রী পরাপারের ক্ষেত্রে মুমূর্ষু রোগী ও ভারতীয় নাগরিক অগ্রাধিকার পাচ্ছে। উল্লেখ্য আগামী ২৯ এপ্রিল ভারতের পশ্চিম বঙ্গের ২৯৪টি ভোট কেন্দ্রে বিধান সভার ভোট গ্রহণ অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









