বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গরমের দাপট শেষে স্বস্তির বৃষ্টি, ফিরেছে প্রাণের ছোঁয়া

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম

আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম

গরমের দাপট শেষে স্বস্তির বৃষ্টি, ফিরেছে প্রাণের ছোঁয়া

পটুয়াখালীর বাউফলে তীব্র দাবদাহ আর অসহনীয় গরমে হাঁসফাঁস করা জনজীবনে অবশেষে স্বস্তি ফিরিয়ে এনেছে বৃষ্টি। কয়েকদিনের টানা তাপদাহের পর বাউফলে হঠাৎ নেমে আসা ঝুম বৃষ্টি যেন প্রাণে জুড়িয়েছে স্বস্তির পরশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলের দিকে আকাশে কালো মেঘ জমে ওঠার পরপরই শুরু হয় বৃষ্টিপাত। প্রথমে হালকা হলেও কিছুক্ষণের মধ্যেই তা রূপ নেয় মাঝারি থেকে ভারী বর্ষণে। এতে গরম কমে আসে এবং প্রকৃতিতে ফিরে আসে প্রশান্তির আমেজ।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিনের তীব্র গরমে দৈনন্দিন কাজকর্মে ভোগান্তি বেড়েছিল। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্ট ছিল চোখে পড়ার মতো। হঠাৎ এই বৃষ্টিতে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।

একাধিক কৃষক জানান, এই বৃষ্টি আউশ ধান ও বিভিন্ন সবজি চাষের জন্য উপকারী হবে। তবে অতিরিক্ত বৃষ্টি হলে ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে বলে তারা মত দেন।

আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া পায়রা সমুদ্র বন্দরে তিন নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিলুর রহমান বলেন, “বাউফলের এই স্বস্তির বৃষ্টি যেন গরমে ক্লান্ত মানুষের জন্য এক টুকরো শান্তির বার্তা হয়ে এসেছে। কয়েকদিন যাবৎ গরমে অতিষ্ট ছিল সাধারণ মানুষ।”

এ/বা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.