সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০১:২০ পিএম

আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০১:২০ পিএম

তাড়াশে জাতীয় পুষ্টি  সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। বুধবার  (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে  পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

‎ এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, আতিকুল ইসলাম, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমরান রসুল সায়েম, ডা. জহুরুল ইসলাম, ডা. মোস্তফা কামাল, ডা. সিরাজুমুনিরা জুই, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বিষয় নিয়ে রচনা,চিত্রাংকন প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

সো/তা/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.