বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রোহিঙ্গা ক্যাম্পে জলাশয় থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে জলাশয় থেকে নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের জলাশয় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ক্যাম্পের এস/৪ বি/৭ ব্লকের অন্তর্গত একটি জলাশয়ের অগভীর পানিতে বোরকা পরিহিত অবস্থায় মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

খবর পেয়ে ১৪ এপিবিএনের আওতাধীন ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় রোহিঙ্গা নারীদের সহায়তায় মরদেহটি জলাশয়ের পাড়ে তুলে আনা হয়।

ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) আবু হানিফা জানান, মরদেহটির ছবি তুলে স্থানীয় মাঝিদের গ্রুপে পাঠানো হলে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। নিহত নারী মরজান (৩৩)। তার স্বামীর নাম হাসেম উল্লাহ এবং পিতা নুর মোহাম্মদ। তার এফসিএন নম্বর ২৮৪৭২৮। তিনি ক্যাম্প ১৯-এর এ/৬ ব্লকের বাসিন্দা ছিলেন।

তিনি আরও জানান, উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি থানায় নেওয়া হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, নিহত নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

শা/ক/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.