বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মানিকগঞ্জে তেল পরিমাপে কারচুপি, জরিমানা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পিএম

আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পিএম

মানিকগঞ্জে তেল পরিমাপে কারচুপি, জরিমানা

মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় তেল পরিমাপে কারচুপির অভিযোগে মিলন এস ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত ফিলিং স্টেশনের ডিজেল পাম্প থেকে তেল পরিমাপ করে অনিয়মের প্রমাণ পান। পরীক্ষায় দেখা যায়, প্রতি ৫ লিটার ডিজেলে প্রায় ২৩০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ফিলিং স্টেশনের বিরুদ্ধে তেল কম দেওয়ার অভিযোগ ছিল। ভোক্তাদের একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি বলেন, ‘‘তেল পরিমাপে এ ধরনের কারচুপি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।’’

মি/সি/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.