শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৫:৫৯ পিএম

আপডেট: ০১ মে ২০২৬, ০৫:৫৯ পিএম

ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

পাবনার ঈশ্বরদীতে যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক মহান মে দিবস।

শুক্রবার (১ মে) সকালে ঈশ্বরদী উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও পথসভার মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের এই দিনটি উদ্‌যাপন করা হয়।

ঈশ্বরদী রেলগেট এলাকা থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এতে ঈশ্বরদীর বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা ব্যানার-ফেস্টুনসহ অংশগ্রহণ করেন। র‍্যালি চলাকালে শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠা ও শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

​র‍্যালি পরবর্তী পথসভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি এম এম সিদ্দিক বুলবুল। সাধারণ সম্পাদক মো. রেজাউল হক মুকুল ও সাংগঠনিক সম্পাদক মো. কিরণ সরদারের সঞ্চালনায় সভায় শ্রমিক স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সভায় প্রধান বক্তা ও অতিথিরা বলেন, মে দিবস শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ঘাম ও শ্রমেই দেশের অর্থনীতির চাকা ঘোরে, তাই তাদের কাজের সুষ্ঠু পরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের উপদেষ্টা গোবিন্দ চৌধুরী, শ্রমিক নেতা রেজাউল করিম শাহিনসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্বিবেচনা করার দাবিও জানান।

হা/ঈ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.