শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

টুঙ্গিপাড়ায় র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে মে দিবস পালিত

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৭:০৬ পিএম

আপডেট: ০১ মে ২০২৬, ০৭:০৬ পিএম

টুঙ্গিপাড়ায় র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে মে দিবস পালিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। 

শুক্রবার (১ মে) সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করেন স্থানীয় শ্রমিক নেতারা।

টুঙ্গিপাড়া বাস টার্মিনাল থেকে একটি র‍্যালি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টার্মিনালে এসে শেষ হয়। র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বক্তব্য রাখেন।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। অথচ আজও শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি ও উন্নত জীবনমান থেকে বঞ্চিত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আট ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের ওপর সব ধরনের হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে।

বক্তারা আরো বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা সময়ের দাবি। এ সময় শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সাবেক শ্রমিক নেতা রনি মোল্লা ও শওকত হোসেন মুকুলসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ। সমাবেশ শেষে শ্রমিকদের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শা/টু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.