শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

তাড়াইলে মে দিবস উদযাপন

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৭:১২ পিএম

আপডেট: ০১ মে ২০২৬, ০৭:১২ পিএম

তাড়াইলে মে দিবস উদযাপন

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। 

তিনি বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী মানুষ। শ্রমিকদের শারীরিক সুস্থতার পাশাপাশি তাদের মনোসামাজিক সুস্থতাও নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” নিরাপদ ও শোভন কর্মপরিবেশ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং শ্রমিকদের জীবনমান উন্নত হবে। শ্রমিকদের অধিকার রক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, দিবসটি উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

র‍্যালিতে অংশগ্রহণ করেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখড় রঞ্জন পাল, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান টিটু, সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল হাসান, কৃষি কর্মকর্তা বিকাশ রায়, প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সামির হোসেন সাকি, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইফতেখারুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

জু/তা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.