জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মুরাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশদ আলোচনা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









