শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শ্রমিকদের সমস্যা সমাধানে সরকার কাজ করছে: সিসিক প্রশাসক

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

আপডেট: ০১ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

শ্রমিকদের সমস্যা সমাধানে সরকার কাজ করছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “শ্রমিকদের বহুবিধ সমস্যা রয়েছে এবং বর্তমান সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে। শ্রম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাও এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছে।” সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই শ্রমিকদের সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শুক্রবার (১ মে) সকালে মে দিবস উপলক্ষ্যে সিলেট সিটি করপোরেশন কর্মচারী সংসদ আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেট সিটি করপোরেশনের কর্মচারীদের অনেক সমস্যাই দীর্ঘদিনের। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা সবাই মিলে ধাপে ধাপে এসব সমস্যার সমাধানে কাজ করব।”

সুন্দর ও বাসযোগ্য নগর গঠনে সবার সহযোগিতা কামনা করে সিসিক প্রশাসক বলেন, “পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়তে সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য কর্মচারীসহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আপনারা সরকার ও সিটি কর্পোরেশনকে সহযোগিতা করুন। আমরা সবাই মিলে নগরবাসীর জন্য একটি সুন্দর নগর উপহার দিতে পারব।”

র‍্যালি ও আলোচনা সভায় সিসিক কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক মো. আখতার সিদ্দিকী বাবলু, সহ-সাধারণ সম্পাদক কবির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুক মিয়া, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমারসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রা/সি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.