শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৮:৫৮ পিএম

আপডেট: ০১ মে ২০২৬, ০৮:৫৮ পিএম

শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, “শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এ জন্য ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে এবং এই দক্ষ জনশক্তি বিদেশে গিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন।”

শুক্রবার (১ মে) পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, “বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বিগত স্বৈরাচারী সরকারের জনপ্রতিনিধিরা পিরোজপুরে শ্রমিকদের কর্মসংস্থানের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। বিএনপি ওয়াদা রক্ষাকারী দল। যে কারণে প্রাথমিকভাবে আমরা ছোট ছোট শিল্প কারখানা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে এই এলাকার শিক্ষিত বেকার তরুন-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি হয়।”

তিনি আরো বলেন, “বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর। শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। শ্রমিকরা ভালো থাকলে দেশের অর্থনীতি ভালো থাকবে।”

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও পিরোজপুর জেলা জাসাসের সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু। 

এদিকে মহান মে দিবস উপলক্ষে সকালে পিরোজপুর শহরের টাউন ক্লাব মাঠে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো জড়ো হয়। পরে শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর , পুলিশ সুপার মঞ্জুরুল আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন সহ অন্যান্যরা।

জা/পি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.