শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মহেশপুরে মহান মে দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৯:১০ পিএম

আপডেট: ০১ মে ২০২৬, ০৯:১০ পিএম

মহেশপুরে মহান মে দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মে দিবস উপলক্ষ্যে শহরের কলেজ বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এতে উপজেলা ও পৌর শ্রমিকদলসহ বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নেন। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।র‍্যালি শেষে সেখানে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য, মহেশপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. আমিরুল ইসলাম খাঁন চুন্নু।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মহেশপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাঁন (কহি), পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানসহ স্থানীয় শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর শ্রমিক দলের সভাপতি মো. ইউনুছ আলী ঝন্টু।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। কিন্তু বাস্তবতায় অনেক ক্ষেত্রেই শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ের আহ্বান জানান।

 অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শ্রমিকদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। 

হা/ম/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.