সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরারেঞ্জের আওতায় বনবিভাগের সদস্যরা সুন্দরবনে ফুট পেট্রোলিংয়ের সময় ৫১টি মালা ফাঁদ উদ্ধার করেছেন।
শনিবার (২ মে) মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত স্টাফগণ সুন্দরবনের বিভিন্ন স্থানে নিয়মিত ফুট পেট্রোলিং পরিচালনাকালে ভূতশিং ও ব্যারাকের খাল সংলগ্ন এলাকা হতে এসব ফাঁদ উদ্ধার করেন। হরিণ শিকারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা ফাঁদ পেতে রেখেছিল।
জানা যায়, এর আগেও বনবিভাগের অভিযানে সুন্দরবনের থেকে হরিণ শিকারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীদের পেতে রাখা মালা ফাঁদ অপসারণ করা হয়েছে।
বনবিভাগের কর্মকর্তাগণ বলেন, সুন্দরবনের বন ও বন্য প্রাণি সুরক্ষায় বনবিভাগের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









