শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিরোজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০২ মে ২০২৬, ১০:২১ পিএম

আপডেট: ০২ মে ২০২৬, ১০:৪৬ পিএম

পিরোজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুরে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।

শনিবার (২ মে) বিকেলে পিরোজপুরে শিশু-কিশোরদের বিকাশের লক্ষ্যে প্রতিভা অন্বেষণ কর্মসূচি অংশ হিসেবে শিশু-কিশোরদের উপস্থিতিতে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। 

এছাড়াও পিরোজপুর সফরে তিনি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং সুধি সমাবেশে অংশ নেন।

সারা দেশে একযোগ শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এই প্রতিযোগিতা শুরু হয়। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলে আনতে চায় সরকার। বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়ন করছে ক্রীড়া পরিদপ্তর, তত্ত্বাবধায়নে আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 

আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুঁড়ির ধারাবাহিকায় এবার ক্রীড়াক্ষেত্রে প্রতিভা খুঁজে বের করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। 

এর আগে, সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠী পৌর শাখার উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি। 

জা/দে/পি/নে/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.