শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৮:৩৮ পিএম

আপডেট: ০২ মে ২০২৬, ০৮:৩৮ পিএম

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারস বোঝাই একটি মিনি ট্রাক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত হয়েছেন। 

শুক্রবার (১ মে) দিবাগত গভীররাতে মহাসড়কের ঢাকাগামী লেনের টিপরদী সংলগ্ন চৈতী গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরিশালের মুলাদী থানার সেকান্দার আলীর ছেলে ট্রাকচালক মোহাম্মদ আলী (৩৬) এবং  খাগড়াছড়ির মানিকছড়ি খালেক খলিফার ছেলে ফল ব্যবসায়ী মনির হোসেন (৩২)।

পুলিশ জানায়, গভীর রাতে আনারস বোঝাই করে মিনি ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে টিপরদী এলাকায় পৌঁছালে সামনে থাকা অজ্ঞাত একটি যানবাহনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এতে মিনি ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও ফল ব্যবসায়ী নিহত হন।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, “চলন্ত অবস্থায় অজ্ঞাত একটি গাড়িতে মিনি ট্রাকটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং স্বজনরা সেখানে উপস্থিত রয়েছেন।”

ই/না/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত | The Daily Adin