শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাঘাইছড়িতে অবৈধ সেগুন কাঠ উদ্ধার

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

আপডেট: ০২ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

বাঘাইছড়িতে অবৈধ সেগুন কাঠ উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৭ বিজিবি) মারিশ্যা জোন।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২ মে) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) -এর অধিনায়কের নির্দেশক্রমে একটি টহল দল অভিযান পরিচালনা করে। ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এএমসি, ভারপ্রাপ্ত অপারেশন অফিসারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মারিশ্যা ইউনিয়নের তুলাবন এলাকার বটতলা আমবাগানের ভেতর থেকে মালিকবিহীন ৭৮.০২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়।

জানা গেছে, অজ্ঞাত অসাধু কাঠ ব্যবসায়ীরা চোরাচালানের উদ্দেশে কাঠগুলো সেখানে মজুদ করে রেখেছিল। উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৫১ হাজার ৯০ টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে চোরাচালান দমন অব্যাহত রাখা হয়েছে।”

তিনি আরো জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থাকবে।

আ/বা/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.