শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৮:৫৪ পিএম

আপডেট: ০২ মে ২০২৬, ০৮:৫৪ পিএম

ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৩

কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহরণের শিকার এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মজুমদার।

গ্রেপ্তারকৃতরা হলেন— রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের হরিতোলা এলাকার মোরশেদ আলম (২৬), কাদেরপাড়া এলাকার আবুল বাশার (৫০) এবং ভারুয়াখালী এলাকার নুরুল হাকিম (৩২)। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ঈদগাঁও বাজারের পুরাতন ছাগল বাজার সংলগ্ন বজল মিয়ার ফার্মেসির সামনে থেকে মোহাম্মদ হাসান (২৮) নামের এক যুবককে জোরপূর্বক অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে রামু উপজেলার ঈদগড় এলাকার দিকে নিয়ে যায়। ঘটনার সময় আশপাশে লোকজনের উপস্থিতি কম থাকায় অপহরণকারীরা সহজেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মজুমদার জানান, অপহরণের খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত অভিযান পরিচালনা করে রামুর পালপাড়া এলাকা থেকে অপহৃত হাসানকে উদ্ধার করে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

এ ঘটনায় ভিকটিম মোহাম্মদ হাসান বাদী হয়ে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

শা/ক/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.