বুধবার, ০৬ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষনা

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:২৬ এএম

আপডেট: ০৩ মে ২০২৬, ১১:২৬ এএম

বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষনা

বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের নতুন কমিটি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়।

ছাত্রদলের প্রকাশিত নতুন আহবায়ক কমিটিতে বরিশাল মহানগর শাখায় এনামুল হাসান তাসনিম কে আহবায়ক আর মো: নাভিদ রহমান খান (তুষার) কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহবায়ক করা হয়েছে ১১ জনকে।

এদিকে বরিশাল জেলা শাখায় তৌফিকুল ইসলাম (ইমরান) কে আহবায়ক আর মো: আল আমীন মৃধা কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহবায়ক করা হয়েছে ১০ জনকে।

আগামী ৩০ দিনের মধ্যে পূনাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নিদেশনাও দেয়া হয়েছে কেন্দ্র থেকে।

এদিকে নতুন কমিটি প্রকাশিত হবার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কমিটিতে স্বাগত জানাচ্ছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির নেতারা।
 

আ/ব/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.