বুধবার, ০৬ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাবুগঞ্জে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১২:০১ পিএম

আপডেট: ০৩ মে ২০২৬, ১২:০১ পিএম

বাবুগঞ্জে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাপের কামড়ে হানিফ শরীফ (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ শরীফ স্থানীয় লতিফ শরীফের বড় ছেলে। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টার দিকে হানিফ শরীফ নতুনচর এলাকার নদীর তীরে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে পায়ে কামড় দেয়। গুরুতর অবস্থায় তিনি কোনোভাবে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

স্থানীয় ইউপি সদস্য মো. আরিফ মাহমুদ জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। বিশেষ করে নদীর চর ও ঘাসক্ষেত এলাকায় ঝুঁকি বেশি। তিনি এ বিষয়ে দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

স্থানীয়দের দাবি, গ্রামাঞ্চলে সাপের কামড় প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত এবং দ্রুত চিকিৎসা সেবা জোরদার করা জরুরি।
 

আ/ব/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.