বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার (০১মে) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর সাক্ষরিত নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আরিফ হোসাইন শান্ত।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে আশিক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ইত্তেসাফ-আর-রাফি দায়িত্ব পালন করবেন।
কমিটিতে সহ-সভাপতি পদে মিনহাজুল ইসলাম, মোঃ সাব্বির হোসাইন, মোঃ রাকিব হাসান রকি, মিঞা বাবুল, মোঃ রাজন হোসেনসহ মোট ৩১ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে তাওহীদা রহমান রাকা, মোঃ বিল্লাল হোসেন, মোঃ ওয়াহিদুজ্জামান, আজমাইন সাকিবসহ একটি বড় অংশ স্থান পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মিজানুর রহমান এবং দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) হিসেবে রিফাত আহমেদ পিয়াসকে মনোনীত করা হয়েছে। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফয়সাল রহমান তামীম।
অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, আইন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম। মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাইমা সুলতানা।
তথ্য ও গবেষণা সম্পাদক সাইমুন ইসলাম। আন্তর্জাতিক সম্পাদক মোঃ ওয়্যাসকুরুনি সাকিব। নারী ক্ষমতায়ন ও ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক মহিমা জাহান মুনা।
এদিকে নতুন কমিটি প্রকাশিত হবার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কমিটিতে স্বাগত জানাচ্ছে ছাত্রদল সহ বিএনপির নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









