সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ‘মাদক কে না বলুন, মাদক মুক্ত জীবন গড়ুন’ এই স্লোগানকে সামনে রেখে চড়িয়া মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ বিজ্ঞান দাখিল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ বিজ্ঞান দাখিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে চড়িয়া মাদক নির্মূল কমিটির সাধারণ সম্পাদক, আব্দুল বারি তালুকদারের সঞ্চালনায় সভাপতি মো. আশরাফুল ইসলাম হাসু-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার আমীর রাশেদুল ইসলাম শহিদ, হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আল-আমিন তালুকদার হাটিকুমরুল ইউনিয়ন যুব জামায়েতের সভাপতি ফেরদৌস জামান উজ্জ্বল, মাদ্রাসার শিক্ষকসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
এসময় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘‘মাদক দুর্নীতি ও ইভটিজিং বন্ধ করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









