বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৮:১০ পিএম

আপডেট: ০৩ মে ২০২৬, ০৮:১০ পিএম

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩ মে) ভোরে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে পরিত্যক্ত অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার মূল্য প্রায় ৪১ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সু/শি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.