বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শ্রীনগরে নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৭:৪৭ পিএম

আপডেট: ০৬ মে ২০২৬, ০৭:৪৭ পিএম

শ্রীনগরে নারী মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে লাকি আক্তার (৪২) নামে এক নারী মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে উপজেলার বাড়ৈখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ। লাকি আক্তার বাড়ৈখালী দক্ষিণ হাটির মরহুম হামিদুর রহমানের স্ত্রী। 

জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন ও  এএসআই শাজাহান মিয়া উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের দক্ষিণ হাটি জমশের ফকিরের মাজারের সংলগ্ন রাস্তা থেকে লাকি আক্তারকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। 

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, লাকি আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। 

উ/শ্রী/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.