জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ অন্যান্য কারণে গত এপ্রিল মাসের মাঝামাঝি থেকে বাজারে পণ্য ও সেবার দর বেড়েছে। মূল্যস্ফীতির হিসাবে সেই চিত্র উঠে এসেছে।
এপ্রিল মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ, যা আগের মাস মার্চে ছিল ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। এ নিয়ে এপ্রিল মাসের সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে উঠে এসেছে। গত মার্চ মাসে এ হার ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। টানা চার মাস মূল্যস্ফীতি বাড়ার পর ও পর মার্চেই মূল্যস্ফীতি কমেছিল। এপ্রিলে বাড়ার কারণে মূল্যস্ফীতি আবার বাড়িত প্রবণতায় ফিরল।
বুধবার (৬ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এপ্রিল মাসের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করেছে। এতে দেখা যায়, এপ্রিল মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ৩৯ শতাংশ। গ্রাম-শহরনির্বিশেষে সার্বিক মূল্যস্ফীতি এখন ৯ শতাংশের বেশি।
প্রতিবেদন বলছে, শহরের চেয়ে গ্রামে এপ্রিল মাসে মূল্যস্ফীতি বেশি ছিল। মাসটিতে গ্রামে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ৫ শতাংশ। আর শহরে এ হার ছিল ৯ দশমিক শূন্য ২ শতাংশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









