রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ফাইল ফটো

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৪২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

নিহত মহসিন আলী জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িরভিটা ফলগাছা গ্রামের আহম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া জংশন থেকে ছেড়ে যাবার সময় স্টেশনের উত্তর পাশে রাস্তা পার হওয়ার সময় মহসিন আলী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান জানান, ‘পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.