মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশাল মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে অসন্তোষ, মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১১:১৭ এএম

আপডেট: ০৫ মে ২০২৬, ১১:১৭ এএম

বরিশাল মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে অসন্তোষ, মহাসড়ক অবরোধ

বরিশাল মহানগর ছাত্রদলের নবঘোষিত কমিটি থেকে ত্যাগী ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত নেতাকর্মীদের বাদ দেওয়ার অভিযোগে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিতরা। সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টার দিকে নগরীর আমতলা মোড়ে ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে তারা প্রতিবাদ জানান।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা, হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হওয়া সত্ত্বেও তাদের পরিকল্পিতভাবে নতুন কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পদবঞ্চিত নেতা আসাদুল্লাহ হাওলাদার ও রেদওয়ান খান রাকিব বলেন, আমরা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছি, কিন্তু মূল্যায়ন তো দূরের কথা, আমাদের নামই রাখা হয়নি। এটি আমাদের জন্য শুধু হতাশাজনক নয়, অপমানজনকও।

তারা আরও বলেন, আমরা নতুন কমিটির বিরোধিতা করছি না; তবে যেসব ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মী বাদ পড়েছেন, তাদের দ্রুত অন্তর্ভুক্ত করতে হবে।

তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে বাস্তবায়ন করতে হলে তৃণমূলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা জরুরি।

এদিকে, সড়ক অবরোধের ফলে ঢাকা–কুয়াকাটা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষকেও ভোগান্তি পোহাতে হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পরে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা এবং যান চলাচল স্বাভাবিক হয়।
 

আ/ব/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.