বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগ‌ঞ্জে বাসের ধাক্কায় নিহত ১

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৩:০৫ পিএম

আপডেট: ০৬ মে ২০২৬, ০৩:০৫ পিএম

গোপালগ‌ঞ্জে বাসের ধাক্কায় নিহত ১

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানীতে বাসের ধাক্কায় বিনয় কৃষ্ণ বিশ্বাস নামে (৫৪) এক মোটরসাইকেল চালক ‌নিহত হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে ঢাকা খুলনা মহাসড়‌কের  কা‌শিয়ানী উপ‌জেলার তিলছড়া  বাজার এলাকায় এই দুর্ঘটনা  ঘটে। নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস কা‌শিয়ানী উপ‌জেলার পারকরফা জালা‌লিয়া মাদ্রাসার অ‌ফিস সহকারী ও ওড়াকা‌ন্দি ইউ‌নিয়‌নের ঘৃতকা‌ন্দি গ্রা‌মের রবীন্দ্রনাথ বিশ্বা‌সের ছে‌লে।

কাশিয়ানীর ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে পু‌লিশের  সা‌র্জেন্ট মোঃ আব্দুল গাফ্ফার স্থানীয়‌দের বরাত দি‌য়ে  জা‌নান, সকাল ৯টার দি‌কে বিনয় কৃষ্ণ বিশ্বাস বা‌ড়ি থে‌কে মোটরসাই‌কেল যো‌গে তার কর্মস্থলে যা‌চ্ছিলেন। তি‌নি ঘটনাস্থ‌লে পৌছা‌লে পিছন থে‌কে ঢাকাগামী দোলা প‌রিবহ‌নের একটা বাস তার মোটরসাই‌কেল‌টি‌কে ধাক্কা দি‌লে তি‌নি রাস্তার উপর ছিট‌কে প‌ড়ে ঘটনাস্থ‌লে নিহত হন।

প‌রে পু‌লিশ এসে মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা বি‌শিষ্ট জেনারেল হাসপাতা‌লের মর্গে পাঠায়।।  

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.