বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ধামরাইয়ে ইজিপিপি প্রকল্পে খাল খনন শুরু

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৯:১৪ পিএম

আপডেট: ০৬ মে ২০২৬, ০৯:১৪ পিএম

ধামরাইয়ে ইজিপিপি প্রকল্পে খাল খনন শুরু

ঢাকার ধামরাইয়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় বাড়িগাঁও খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের বাসাইল বিলে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই কর্মসূচির মাধ্যমে কর্মক্ষম দরিদ্র জনগোষ্ঠী দৈনিক কাজের বিনিময়ে আয় করার সুযোগ পাবেন।

আলহাজ তমিজ উদ্দিন বলেন, “কৃষি উন্নয়নে খাল খনন কর্মসূচির ইতিবাচক প্রভাব রয়েছে। সেই ধারাবাহিকতায় সরকার খাল খনন ও পুনঃখনন কার্যক্রম অব্যাহত রেখেছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।”

তিনি আরো বলেন, “কোনো ফসলি জমির মাটি কাটা যাবে না এবং ইটভাটা পরিচালনায়ও নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হবে।”

জানা গেছে, বাসাইল বিল থেকে প্রায় ৩ কিলোমিটার খাল খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৫ লাখ ৬০ হাজার টাকা। ৪০ দিনের এই কর্মসূচিতে ২৬০ জন শ্রমিক অংশ নেবেন এবং প্রতিদিন ৫০০ টাকা করে মজুরি পাবেন।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী এ কে এম মোহিতুল ইসলাম, থানা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, কুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক জহুরা খাতুনসহ স্থানীয় কৃষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সৈ/ধা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.