মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপে ৮ হাজার পিস ইয়াবা সহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৬ মে) বিকাল ৫ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় পালপাড়া গ্রামে একটি বসতবাড়ি থেকে আনোয়ার হোসেন (৩৫) এবং মোঃ দেলোয়ার নামে দুই ব্যক্তিকে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের ৮ হাজার পিস ইয়াবা সহ আটক করা হয়।
আটককৃত আনোয়ার হোসেন পালপাড়া গ্রামের মৃত নকুমদ্দিনের ছেলে এবং মোঃ দেলোয়ার কক্সবাজার সদর উপজেলার মৃত আব্দুল মালেকের ছেলে।
জানা যায় -মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকারের নির্দেশনায় এবং পরিদর্শক সুমনুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযানটি পরিচালনা করেন।
পরিদর্শক সুমনুর রহমান জানান- দীর্ঘদিন যাবৎ তারা জয়মন্টপ সহ সিংগাইরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়ি তল্লাশি করে ওয়ারড্রবের ড্রয়ার থেকে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে । তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









