বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান সরকারের বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৭:৩৫ পিএম

আপডেট: ০৭ মে ২০২৬, ০৭:৩৫ পিএম

শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান সরকারের বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী

বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের উপর সরকার অগ্রাধিকার দিচ্ছে। এসব ক্ষেত্রে সফল হতে পারলে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন। 

নুরুল হক নূর বলেন, “বাংলাদেশ সকল হাসপাতালে জনবল ও চিকিৎসক সংকট দূর করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করছে। জনসাধারণকে হেলথ কার্ড ও ই-স্বাস্থ্য সেবাসহ নানাবিধ সুবিধা দেওয়া হবে। খুব শীঘ্রই জনবল নিয়োগের মাধ্যমে জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সমস্যা সমাধান করা হবে। পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে সব সময়ই ধারণ ক্ষমতার তিনগুণ এর মত রোগী থাকায় তারা প্রকৃত স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন।” তাই পটুয়াখালী মেডিকেল কলেজের সাথে একটি ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ করার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপার মো. আবু ইউসুফ,  স্থানীয় সরকার উপসচিব জুয়েল রানা, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, পটুয়াখালী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. আতিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

সু/প/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.