রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয় (২৭ বিজিবি) অধীন মারিশ্যা বাজার সংলগ্ন নবনির্মিত রিভারঘাট পোস্টের নতুন সৈনিক লাইন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
এসময় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান (বিজিবিএমএস), ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুবেদার মেজর, সংশ্লিষ্ট পোস্ট কমান্ডারসহ পোস্টে কর্মরত সকল সদস্য উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও বাহিনীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘‘সদর দপ্তর বিজিবির নির্দেশনা মোতাবেক রিভারঘাট পোস্টের স্থাপনা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।’’
এছাড়াও, নতুন এই পোস্টের মাধ্যমে কর্তব্যরত সৈনিকদের জন্য উন্নত আবাসন ব্যবস্থা নিশ্চিত হওয়ার পাশাপাশি অভিযানিক ও প্রশাসনিক কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









