শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারী আটক

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১০:০৪ পিএম

আপডেট: ০৯ মে ২০২৬, ১০:০৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারী আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৭’শ গ্রাম গাঁজাসহ শিউলি আক্তার মদিনা (৪২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

শনিবার (৯ মে) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার মিরাপুর পিড়ালপুকুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক মাদক কারবারী উপজেলার রহনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডিরাপুর পিড়ালপুকুর গ্রামের মৃত তাহিরের মেয়ে ।

এ বিষয়ে ডিএনসি’র ডিডি চৌধুরী ইমরুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকষ দল শনিবার সকালে জেলার গোমস্তাপুর উপজেলার মিরাপুর পিড়ালপুকুর গ্রামে অভিযান পরিচালনা করে শিউলি আক্তারকে ৭’শ গ্রাম গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, এ বিষয়ে অধিদপ্তরের উপ পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সু/শি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.