শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দশমিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১০:৩০ পিএম

আপডেট: ০৯ মে ২০২৬, ১০:৩০ পিএম

দশমিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় হাফেজ মো. দেলোয়ার মুলি (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) সকালে দশমিনা-গলাচিপা আঞ্চলিক মহাসড়কের আরজবেগী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ দেলোয়ার মুলি উপজেলার রাগোপালদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব আউলিয়াপুর গ্রামের মৃত সৈয়দ আলী মুলির ছেলে। তিনি একজন কোরআনের হাফেজ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ দিক থেকে ধানের বস্তা বোঝাই একটি স্যালো ইঞ্জিনচালিত নসিমন দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নসিমনে থাকা ধানের মালিক হাফেজ দেলোয়ার মুলির মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন নসিমনের চালক রুবেল।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ভাড়া করা নসিমনে ধান নিয়ে পার্শ্ববর্তী বাউফল উপজেলার কালাইয়া বাজারে যাচ্ছিলেন দেলোয়ার মুলি। পথে আরজবেগী বাজারের উত্তর পাশে পৌঁছালে দুর্ঘটনার শিকার হয় গাড়িটি। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

মি/দ/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.