শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাশেদ খান মেননের মুক্তির দাবিতে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১০:৪৮ পিএম

আপডেট: ০৯ মে ২০২৬, ১০:৪৮ পিএম

রাশেদ খান মেননের মুক্তির দাবিতে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ওয়ার্কার্স পার্টির জেলা বর্ধিত সভা ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে দলের সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা।

শনিবার (৯ মে) সকালে উপজেলার খানপুরা গণশিল্পী সংস্থার কার্যালয়ে বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ বলেন, “দেশের প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাজনৈতিক ধারাকে বাধাগ্রস্ত করতেই বর্ষীয়ান জননেতা রাশেদ খান মেননের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। এই অপচেষ্টা মেহনতি মানুষ মেনে নেবে না।”

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন জেলা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ টিপু সুলতান।

সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা টিএম শাহজাহান তালুকদার, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, উপজেলা সম্পাদক শাহিন মাহমুদ, জেলা ছাত্রনেতা শামীম শাহরুখ তমাল, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, সাবেক যুবনেতা হাসানুর রহমান পান্নু, মো. আলাউদ্দিন, জামাল উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বর্ধিত সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাবুগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীদের কণ্ঠে ‘রাশেদ মেননের মুক্তি চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশেদ খান মেনন কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি শোষিত মানুষের কণ্ঠস্বর। অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা সকল ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

অ/ব/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

রাশেদ খান মেননের মুক্তির দাবিতে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ | The Daily Adin