ভারতের বিধানসভা নির্বাচনে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট ওলটপালট করে ১০৮টি আসনে জয় নিশ্চিত করে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এগিয়ে চান বিজয়ের দল টিভিকে। কিন্তু সরকার গঠনের জন্য বাকি ১০টি আসনের জন্য থমকে যায় হিসেব-নিকেশ।
এ নিয়ে পাঁচ দিনে গভর্নরের সঙ্গে চারটি বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে অবিরাম আলোচনা শেষে ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার (১০ মে) বিকেলে শপথ নেবেন থালাপতি বিজয়।
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় মাত্র দুই বছর আগে নিজের দল টিভিকে গঠন করেন। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়েই দলের বিজয় নিশ্চিত করেছেন। তিনি রবিবার বিকেল ৩টা ১৫ মিনিটে শপথ গ্রহণ করবেন।
গত সোমবার ভোটের ফলাফল প্রকাশের পর সুপারস্টার বিজয় ও তার দল রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট ওলটপালট করে দেন। ডিএমকে ও এআইএডিএমকের প্রায় ছয় দশকের দ্বৈত আধিপত্য ভেঙে দিয়ে অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষককে হতবাক করে দিয়েছেন তারা।
থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন জোটের হাতে ১১৬ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থন ছিল, যার মধ্যে কংগ্রেসের পাঁচ জন এবং বাম দলগুলোর চার জন সদস্য রয়েছেন। এছাড়া ভিসিকের দুটি আসন যুক্ত হওয়ায় তাদের শক্তি বেড়ে দাঁড়ায় ১১৮-তে, যা রাজ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় বিধায়কের সঠিক সংখ্যা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









