রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে বাজারে আসবে আম

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

আপডেট: ১০ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে বাজারে আসবে আম

চুয়াডাঙ্গায় উৎপাদিত আম আগামী ১৩ মে থেকে বাজারে আসবে। এদিন থেকে আঁটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহ শুরু হবে। আম সংগ্রহের সময়সূচি নির্ধারণের জন্য ক্যালেন্ডার প্রস্তুত করা হয়েছে।

রবিবার (১০ মে) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আম সংগ্রহের ক্যালেন্ডার তৈরির লক্ষ্যে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এসময় সভাটি আয়োজন করেন জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সেখানে জানানো হয়, পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগামী ১৩ মে থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ করা যাবে। পর্যায়ক্রমে ২০ মে হিমসাগর, ২৫ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি, ২০ জুন হাড়িভাঙা, ২২ জুন ব্যানানা, ৩০ জুন আশ্বিনা ও বারি-৪, ৫ জুলাই কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহ শুরু হবে।

সভার শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘‘আম সংগ্রহের জন্য যে ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে, তা আম বাগান মালিক ও ব্যবসায়ীদের অবশ্যই প্রতিপালন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে অভিযুক্তদের জরিমানার আওতায় আনা হবে। আমে কোনো ধরনের রাসায়নিক বা ফরমালিন মেশানোর প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত বাজার তদারকি করবে।’’

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, কৃষি মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, চুয়াডাঙ্গা আম ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি প্রমুখ।

এছাড়াও সভায় অংশ নেন জেলার বিশিষ্ট আম ব্যবসায়ী ও আম চাষীরা।

মা/চু/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.