রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগে যে জরুরি নির্দেশনা

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৮:২৩ পিএম

আপডেট: ১০ মে ২০২৬, ০৯:০৪ পিএম

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগে যে জরুরি নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর আওতায় প্রাথম ধাপে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ ও নথিপত্র যাচাই করার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

রবিবার (১০ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চূড়ান্ত নিয়োগের আগে নির্বাচিত প্রার্থীদের পুলিশি তদন্তের (Police Verification) মধ্য দিয়ে যেতে হবে। এই প্রক্রিয়ায় মূলত দুটি বিষয় নিশ্চিত করা হবে। এক. প্রার্থীর পূর্ব কার্যকলাপ বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা আছে কি না। দুই. নিয়োগের সময় প্রার্থীর জমা দেওয়া সকল সনদ ও নথিপত্রের সত্যতা যাচাই।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সাধারণত পুলিশ ভেরিফিকেশন এবং ডকুমেন্ট যাচাই শেষে সব তথ্য সঠিক পাওয়া গেলে তবেই প্রার্থীদের চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই নিয়োগ প্রক্রিয়ার এই গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর। এই যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরই প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাদের পেশাগত জীবন শুরু করতে পারবেন।

বর্তমান সময়সূচি অনুযায়ী, দ্রুতই এই তদন্ত প্রক্রিয়া শুরু করার জন্য মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.