রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কারিনা কায়সারের সর্বশেষ অবস্থা জানাল পরিবার

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৮:৪১ পিএম

আপডেট: ১০ মে ২০২৬, ০৮:৪১ পিএম

কারিনা কায়সারের সর্বশেষ অবস্থা জানাল পরিবার

অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার এখনো লাইফ সাপোর্টে আছেন। মেয়েকে দ্রুত বিদেশে নেওয়ার চেষ্টা চলছে বলে গণমাধ্যমে জানিয়েছেন কারিনার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

রবিবার (১০ মে) কারিনার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। শুক্রবার (৮ মে) রাত থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন। 

কারিনাকে বিদেশে নেওয়ার জন্য তার বাবা ভিসা প্রক্রিয়া দ্রুত করতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিনা কায়সারের শারীরিক জটিলতা বেড়েছে। চিকিৎসকেরা বিভিন্ন চিকিৎসা সহায়তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, তার শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন।

অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.