শুক্রবার, ১৫ মে ২০২৬, ০ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিরোজপুর জেলা পরিষদ প্রশাসককে প্রেসক্লাবের সংবর্ধনা

প্রকাশিত: ১১ মে ২০২৬, ১০:৫৪ এএম

আপডেট: ১১ মে ২০২৬, ১০:৫৪ এএম

পিরোজপুর জেলা পরিষদ প্রশাসককে প্রেসক্লাবের সংবর্ধনা

পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১০ মে) রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পিরোজপুর চেম্বার অফ কমার্স এর সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদকগন সহ বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্য বৃন্দ জেলা পরিষদ এর প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর প্রেসক্লাবের একজন অভিভাবক। তিনি প্রেসক্লাবের  আজীবন সদস্য। সাংবাদিকতা ও সামাজিক ক্ষেত্রে তার বর্ণাঢ্য পদচারণা আমাদের জন্য অনুপ্রেরণার। বর্তমানে জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার সুদক্ষ নেতৃত্বে পিরোজপুর জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে। 

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর প্রেসক্লাব আমার দীর্ঘদিনের কর্মস্থল এবং আবেগের জায়গা। জেলা পরিষদের প্রশাসক হিসেবে পিরোজপুরের সার্বিক উন্নয়নে আমি সবসময় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করি। এই সংবর্ধনা আমাকে আরও জনকল্যাণমূলক কাজ করতে উৎসাহিত করবে।

জা/পি/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.