শুক্রবার, ১৫ মে ২০২৬, ০ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেটে হামে আক্রান্ত কমেছে, মৃত্যু বেড়ে ৩২

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৬:৫৬ পিএম

আপডেট: ১৫ মে ২০২৬, ০৬:৫৬ পিএম

সিলেটে হামে আক্রান্ত কমেছে, মৃত্যু বেড়ে ৩২

সিলেট বিভাগে হামের পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তির খবর মিলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি, ফলে টানা তিনদিন ধরে এ বিভাগে নতুন আক্রান্তের সংখ্যা শূন্য রয়েছে।

শুক্রবার (১৫ মে) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে পাঠানো স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।

মারা যাওয়া শিশুর নাম বন্ধন। তার বয়স পাঁচ মাস। সে লাখাই উপজেলার বলাকান্দি গ্রামের নির্মল দাসের ছেলে। শিশুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে। একইসময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি রয়েছে ৩১১ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন শনাক্ত রোগী না পাওয়া ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে, তবুও হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে। তাদের মতে, টিকাদান শতভাগ নিশ্চিত করা গেলে সংক্রমণ ও মৃত্যু দুটোই কমিয়ে আনা সম্ভব হবে।

রা/সি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.