শুক্রবার, ১৫ মে ২০২৬, ০ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

খালেদা জিয়াকে উপহার দেওয়া সেই ‘কালো মানিক’র দাম ২২ লাখ

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৬:৩৪ পিএম

আপডেট: ১৫ মে ২০২৬, ০৬:৩৪ পিএম

খালেদা জিয়াকে উপহার  দেওয়া সেই ‘কালো মানিক’র দাম ২২ লাখ

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া ‘কালো মানিক’ নামের সেই আলোচিত ষাঁড়টি এবার বিক্রি করতে চান সোহাগ মৃধা। ৪৫ মনের এ ষাঁড়টির দাম হাঁকছেন ২২ লাখ টাকা। বিশাল আকৃতির ষাঁড়টি দেখতে প্রতিনিয়ত তার বাড়িতে ভীড় করছেন স্থানীয়রা।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের সোহাগ মৃধা দীর্ঘ সাত বছর ষাঁড়টিকে সন্তানের মতো লালন-পালন করেন। 

বিএনপি কর্মী সোহাগ জানান, গত বছরের ৫ জুন ষাঁড়টি বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য ঢাকায় নিয়ে যান তিনি। বেগম জিয়া উপহার হিসেবে ষাঁড়টি নেওয়ার পর তার ছেলে জিসান মৃধাকে (৬) ফিরতি উপহার দিয়ে পরিবারের স্বচ্ছলতার কাজে লাগানোর পরামর্শ দেন। তারপরও গত বছর ষাঁড়টি বিক্রি করেননি তিনি। ১২ ফুট দৈর্ঘ্য, ৬ ফুট উচ্চতা ও ৪৫ মনের এ ষাঁড়টি এবার বাড়িতে বসেই বিক্রি করতে চান তিনি। দাম হেঁকেছেন ২২ লাখ টাকা। ষাড়ের সঙ্গে দেওয়া হবে একটি ছাগল বলে জানান সোহাগ। 

সোহাগ মৃধার স্ত্রী সুলতানা বেগম বলেন, “নিজের সন্তান তুল্য স্নেহে ষাড়টিকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দানাদার খাবার দিয়ে লালন পালন করতে প্রতিদিন তার খরচ হয় এক হাজার থেকে বার’শ টাকা।  

উপযুক্ত দামে যেন ষাঁড়টি বিক্রি করতে পারেন সোহাগ এমন প্রত্যাশা এলাকাবাসীর। ষাঁড়টির যথাযথ মূল্য নিশ্চিতে সোহাগকে নানা পরামর্শ দিচ্ছেন তারা। পাশাপাশি সোহাগের সাফল্য দেখে নিজেরাও পশু হৃষ্টপুষ্ট করণে উদ্যোগী হওয়ার কথা জানান তারা।

২০১৮ সালে স্থানীয় চৈতা বাজার থেকে ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কিনেছিলেন সোহাগ। পরে সেই গাভির জন্ম দেওয়া একটি বাছুর দীর্ঘদিন লালন পালন করে ভালোবেসে নাম রাখেন ‘কালো মানিক’।

সু/প/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.