শুক্রবার, ১৫ মে ২০২৬, ০ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রংপুরে জামায়াতে আমীর

‘দাগ লাগলে খবর আছে কিন্তু’

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৭:২২ পিএম

আপডেট: ১৫ মে ২০২৬, ০৭:২২ পিএম

‘দাগ লাগলে খবর আছে কিন্তু’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “দুইটা সার্চ লাইট তাক করা আছে এখন আপনাদের দিকে। একটি আল্লাহ তাআলার, আর একটি জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে। সে-ই সাথে  সাদা কাপড় যারা পরেন, তারা খুবই সতর্ক থাকে যে, যেন কোন দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলেও ভাসে বেশি; দৃশ্যমান হয় বেশি। আপনারা সাদা কাপড়। দাগ লাগলে খবর আছে কিন্তু।”

শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াতে আমীর আরও বলেন, “জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে— এটা কেউ আগে মনে করতেন না। এখন অনেকেই সেটা মানেন উল্লেখ করে নেতাকর্মীদের লেনদেন ও আচার-আচরণে আরও সতর্ক থাকার আহ্বান জানান।”

ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের যেদিন আস্থা তৈরি হবে যে, আমাদের কাছে দেশ, জাতি, দ্বীন নিরাপদ; সেদিন আল্লাহর মেহেরবানীতে দেখবেন সব ঘাট এক জায়গায় মিলে যাবে। সব নদী এক মোহনায় এসে একটা সমুদ্র তৈরি করবে। এই কাজটা আপনাকে আমাকে করতে হবে। আমাদের লেনদেন, আচার-আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে।”

বা/র/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.