সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আবারও লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:৪২ পিএম

আপডেট: ১১ মে ২০২৬, ০৮:৪২ পিএম

আবারও লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

দেশের নাট্যাঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আতাউর রহমান লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার দফায় দফায় অবনতি হওয়ায় উদ্বেগে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে নিজ বাসায় হঠাৎ পড়ে যান আতাউর রহমান। এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাৎক্ষণিকভাবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

হাসপাতালে ভর্তির পরপরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেখা দিলে চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে নেন। পুনরায় অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে দ্বিতীয়বারের মতো লাইফ সাপোর্টে রাখেন।

আতাউর রহমানের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমকে তার মেয়ে শর্মিষ্ঠা রহমান বলেন, ‘‘বাবার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’’

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.