চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইকের ধাক্কায় রোজা (৪) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত রোজা সেনেরহুদা গ্রামের রাজু আহাম্মেদের কন্যা।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আচার কেনার জন্য বাড়ির পাশের একটি দোকানে গিয়েছিল রোজা। দোকানে আচার না পেয়ে টাকা হাতে নিয়ে বাড়ি ফিরছিল সে। রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় রোজা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









