মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জীবননগরে মাদকদ্রব্য সেবন ও পরিবহনের দায়ে কারাদণ্ড

প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৮:১৫ পিএম

আপডেট: ১২ মে ২০২৬, ০৮:১৫ পিএম

জীবননগরে মাদকদ্রব্য সেবন ও পরিবহনের দায়ে কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকদ্রব্য সেবন ও পরিবহনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ মে) সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় দেহাটি, শাখারিয়া ও সুবলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। 

অভিযানে মাদকদ্রব্য সেবন ও পরিবহনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর পৌরসভার শাখারিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে নূর মোহাম্মদকে (৪৯) ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, সুবলপুর গ্রামের মৃত রবি মিয়ার ছেলে মধুকে (৫৫) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ শত টাকা জরিমানা এবং কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের মৃত টবজেল হোসেনের ছেলে আব্দুল্লাহকে (৫৫) ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মাদক নির্মুল করতে জীবননগর উপজেলায় এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও আশরাফুল আলম রাসেল।

মা/চু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.