মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নারায়ণগঞ্জে ডিএনডি লেকে ডুবে ২ কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৮:২৮ পিএম

আপডেট: ১২ মে ২০২৬, ০৮:২৮ পিএম

নারায়ণগঞ্জে ডিএনডি লেকে ডুবে ২ কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) ভোরে লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার দুপুরে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহতরা হলেন, মনিরুল (১৫) ও শুভ (১৫)। তারা গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে পুলিশ।

মনিরুল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের মোহাম্মদ জাকিরের ছেলে। বর্তমানে পরিবারসহ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুভ পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকার মিজান শিকদারের ছেলে। পরিবারসহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহ জানান, সোমবার দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের নয়াপাড়া বার্মাস্ট্যান্ড এলাকার ১ নম্বর সেতুসংলগ্ন স্থানে গোসল করতে নামে। গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ নিখোঁজ থাকে।

এসআই মাসুম বিল্লাহ আরও জানান, রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। মঙ্গলবার ভোরে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ই/না/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.