মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গৌরীপুরে সরকারি ধান-চাল সংগ্রহ

প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৮:২৪ পিএম

আপডেট: ১২ মে ২০২৬, ০৮:২৪ পিএম

গৌরীপুরে সরকারি ধান-চাল সংগ্রহ

সরকারের অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে গৌরীপুর খাদ্য গুদাম চত্বরে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা অতিথিদের নিয়ে ফিতা কেটে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

এ সময় গৌরীপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাল উদ্দিন উপস্থিত অতিথিদের চালের বস্তার সঠিক ওজন ও মান পরীক্ষা করে দেখান। সরকারি নির্ধারিত মান অনুযায়ী চালের গুণগত মান ও ওজন সঠিক পাওয়া যায়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবায়দুর রানা জানান, চলতি বোরো সংগ্রহ অভিযানে গৌরীপুর উপজেলার দুইটি খাদ্য গুদামে মোট ২ হাজার ৩৬ মেট্রিক টন ধান, ১৭ হাজার ৯৩৮ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৯ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

তিনি আরও জানান, প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, অর্থাৎ প্রতি মণ ১ হাজার ৪৪০ টাকা। এছাড়া প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে ক্রয় করা হবে।

সংগ্রহ কার্যক্রমে উপজেলার ১৯টি অটো রাইস মিল ও ৩টি চাতাল রাইস মিল অংশগ্রহণ করবে। পাশাপাশি তালিকাভুক্ত ৬৮৩ জন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত শুকনা ধান ক্রয় করা হবে।

খাদ্য নিয়ন্ত্রক রুবায়দুর রানা আরও জানান, গত ৩ মে থেকে ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আর চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামী ১৫ মে থেকে এবং সেটিও ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক ও অটো মেজর হাসকিন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর আনিস, সহ-সভাপতি মাহবুব আলম ফারুখ, গৌরীপুর প্রেস ক্লাব-এর সভাপতি বেগ ফারুক আহম্মেদ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, রাইস মিল মালিকরা।

ম/গৌ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.